১৭ সেপ্টেম্বর, ২০২৬
Md Ashikur Rahman,
ছবি: জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, টাংগাইল জেলার অন্তর্গত ধনবাড়ী উপজেলা শাখার উদ্যোগে ‘A+ সংবর্ধনা–২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের টাংগাইল জেলা ছাত্র অধিকার ও সমাজসেবা বিষয়ক সম্পাদক,ইশয়াত আহমেদ মেরাজ । প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সভাপতি মোঃ রাহাদুল ইসলাম ।
অনুষ্ঠানে বক্তারা জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান। তারা বলেন, ভালো ফলাফল শিক্ষার্থীদের মেধা, পরিশ্রম ও অধ্যবসায়ের স্বীকৃতি। এই অর্জনকে ভবিষ্যৎ শিক্ষাজীবন ও ক্যারিয়ারের আরও বড় সাফল্যের ভিত্তি হিসেবে কাজে লাগাতে হবে।
প্রধান আলোচক, শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে এখন থেকেই সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণ করে পরিকল্পিতভাবে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন। তিনি একাডেমিক পড়াশোনার পাশাপাশি নিয়মিত বই পড়া, জ্ঞানচর্চা, প্রযুক্তিগত দক্ষতা অর্জন এবং সময়ের সঠিক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ ও দায়িত্ববোধে সমৃদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। অর্জিত জ্ঞান ও মেধাকে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগানোর প্রত্যাশাও ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। এ সময় শিক্ষার্থী, অভিভাবক এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ধনবাড়ী উপজেলা শাখার। বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।