১০ অগাস্ট, ২০২৬
কাজল কান্তি দে,
ছবি: (এসএসসি) পরীক্ষা ২৬ ফলাফলে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করা সৌমিত্র দে অংকন
সদ্য প্রকাশিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা ২০২৬-এর ফলাফলে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ এর প্রদীপ কান্তি দে'র ছেলে সৌমিত্র দে অংকন। চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ঈদগাঁও আদর্শ শিক্ষা নিকেতন বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সে ৫.০০ (GPA -5.00 A+) পয়েন্ট অর্জন করেছে।
সৌমিত্র দে অংকন ইসলামাবাদ হিন্দুপাড়ার প্রদীপ কান্তি দে ও লিলি রানী দে দম্পতির জ্যেষ্ঠ ছেলে। তার এই সাফল্যে দাদা-ঠাকুমা, বাবা-মা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। পড়াশোনার প্রতি নিষ্ঠা, নিয়মিত অধ্যয়ন ও পরিবারের সবার অনুপ্রেরণাই তার এই ফলাফলের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন তার বাবা প্রদীপ কান্তি দে।
ফলাফল প্রকাশের পর সৌমিত্র দে,অংকন সাফল্যের খবর ছড়িয়ে পড়লে তার পরিবার ও স্বজনদের মধ্যে আনন্দের আবহ তৈরি হয়। পরিবারের সদস্যরা জানান, সৌমিত্র দে,অংকন এই ফলাফল তাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি একজন সৎ, দক্ষ ও মানবিক মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে চায় সে।
সৌমিত্র দে,অংকন ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে নিজের স্বপ্ন পূরণের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে অবদান রাখতে চায়। তার স্বপ্নের পথে এগিয়ে যেতে পরিবার ও শিক্ষকদের সহযোগিতা এবং সবার আশীর্বাদ ও দোয়া কামনা করেছে সে।
সৌমিত্র দে অংকন ছোট কাকা অসীম দে তার এই সাফল্যে আনন্দ প্রকাশ করে বলেন, সৌমিত্র দে অংকন অর্জন আমাদের জন্য অত্যন্ত গর্বের। ভবিষ্যতে সে যেন উচ্চশিক্ষায় নিজেকে স্বপ্নের শিখরে পৌঁছাতে পারে এবং দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে পারে, এ জন্য তিনি তার পরিবার এবং সর্বস্তরের শুভাকাঙ্ক্ষীদের কাছে বিশেষ দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করেছেন।
পরিবারের সদস্যরা আশা করছেন, সৌমিত্র দে অংকন তার মেধা, অধ্যবসায় ও আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করবে।