০৯ মার্চ, ২০২৬
সাকির আমিন,
ছবি: ফুটপাত দখল মুক্ত করতে ছাতক থানার ওসি মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশি অভিযান
ফুটপাত দখল মুক্ত করতে ছাতক থানার ওসি মিজানুর রহমানের পুলিশি অভিযান।
সুনামগঞ্জের ছাতক পৌর শহরের ফুটপাত দখল মুক্ত করতে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে এক পুলিশি অভিযান সম্পন্ন করা হয়েছে। সোমবার বিকেলে শহরের ট্রাফিক পয়েন্ট হতে হাইস্কুলে মার্কেটের সামনা পর্যন্ত পবিত্র রমজান মাসে এবং আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে পথচারী ও জনচলাচলের রাস্তা দখল মুক্ত করে পরিচ্ছন্ন রাখতে। ওসি মিজানুর রহমান এ অভিযান পরিচালনা করেন। অধিকাংশ ক্ষুদ্র ব্যবসায়ীরা পণ্যের পশরা সাজিয়ে রাস্তার মাঝখানে এসে বসে। ফলে পথচারীদের চলাচলে জন দুর্ভোগ ও যানজট লেগেই থাকে। প্রাথমিক ভাবে ওসি মিজানুর রহমান কোনো জরিমানা না করে ব্যবসায়ীদের সাবধান করে জান।পরবর্তীতে ফুটপাত দখল করে বসলে।আবারও ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হবে বলে জানান। অভিযান পরিচালনা কালে উপস্থিত ছিলেন ছাতক থানার অফিসার ইনচার্জ তদন্ত রঞ্জন কুমার ঘোষ, পৌর সভার সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, ছাতক বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সাইদুল আলম মধু, মধ্যে বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি আব্দুল হাই কালা মিয়া।এছাড়া অবৈধ দখল উচ্ছেদ অভিযানে থানার পুলিশ সদস্য গণ ও বিভিন্ন প্রতিষ্টানের ব্যবসায়ী গণ উপস্থিত ছিলেন।
Good news
Good