০৭ অক্টোবর ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / অপরাধ

গফরগাঁওয়ে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে  আহত

০৬ অক্টোবর, ২০২৬

আঃ হালিম সরদার,
গফরগাঁও উপজেলা (ময়মনসিংহ) প্রতিনিধি

ছবি: প্রতিকি ছবি

ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের শিলাসী মালীভিটা এলাকায় মাদক সেবন ও মাদক  কারবারে বাধাদেওয়ায় বেলাল হেসোন নামে ৮০ বছর বয়সী এক বৃদ্ধাকে মারধরের ঘটনা ঘটেছে। 

এঘটনায় স্থানীয় এলাকার  মো. সুমন মিয়া (২৬) নামে এক যুবকের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে।  আহত বেলাল হোসেন বাদী হয়ে গফরগাঁও থানায় লিখিত একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত সুমন একই  এলাকার মৃত আফাজ উদ্দিনের ছেলে।

অভিযুক্ত সুমনকে মাদকসেবনে বাধা ও প্রতিবাদ করায়এক বৃদ্ধ প্রতিবেশী এবং তাঁর পুত্রবধূকেবেধড়ক মারধর ও জখম করারঅভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। গত সোমবার(০৫ অক্টোবর) গফরগাঁও থানায় লিখিত অভিযোগের ব্যাপরে  নিশ্চিতকরেছেন বৃদ্ধার পরিবার। 

​স্থানীয়সূত্র জানা গেছে, সুমন দীর্ঘদিন ধরেএলাকায় মাদক সেবন ওমাদক কারবারের সাথে জড়িত বলেঅভিযোগ রয়েছে। সোমবার আনুমানিক সকাল ৭টার দিকে সুমন মাদকাসক্ত অবস্থায় তার প্রতিবেশী বেলাল হোসেনের (৮০) বাড়ির সামনে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। ৮০বছর বয়সী বৃদ্ধ বেলাল হোসেন ঘটনার প্রতিবাদ করলে সুমন তাঁর ওপর চড়াও হয় এবংএলোপাতাড়ি কিল-ঘুষি মেরেমাটিতে ফেলে দেয়। 

অভিযুক্ত সুমন দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে সক্রিয়ভাবে জড়িত বলেও অভিযুক্ত করেছেন এলাকাবাসী

​অভিযোগে আরো বলা হয়েছে, পরবর্তীতে বেলাল হোসেন আত্মরক্ষার্থে ডাক-চিৎকার শুরুকরলে সুমন একটি বাঁশের লাঠি বা ভারী বস্তুদিয়ে পিটিয়ে তাঁর হাতের কবজিসহশরীরের বিভিন্ন স্থানে গুরুতর রক্তাত্ত জখম করে। 

এসময় বেলালের চিৎকার শুনে তাঁর পুত্রবধূতাঁকে বাঁচাতে এগিয়ে আসলে সুমন তাঁকেওচুলের মুঠি ধরে মাটিতে ফেলে বেদরক মারধর করে।

​অভিযোগের বিষয়টি নিশ্চিত করে গফরগাঁও থানার দায়িত্বপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা এস আই বিপ্লব জানান, ঘটনাটির বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Related Article