১৫ জানুয়ারী, ২০২৬
আঃ হালিম সরদার,
ছবি: গফরগাঁওয়ের রসুলপুর গণপাঠাগারের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ
ময়মনসিংহ জেলাধ্বীন গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের সর্বসাধারনের মেধাবী সমাজগঠন মানবিক সেবায় একটি গণপাঠাগারের চলতি বছরের (২০২৬সালের) জন্য সংগঠনের কেন্দ্রীয় কমিটি প্রকাশিত হয়েছে। গত মঙ্গলবার (১৪ জানুয়ারী) রাত ১১ টার দিকে সংগঠনের কেন্দ্রীয় অফিসে মতবিবিময় সভার মাধ্যমে কমিটি নির্বাচন করেন গণপাঠাগারের সদস্যরা।
এসময় সকলের মতামতের মাধ্যমে উক্ত কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে বিশিষ্ঠ চলচ্চিত্র অভিনেতা এবিএম সোহেল রশিদ সাহেবকে নির্বাচিত করা হয়েছে। এবং কমিটিতে সভাপতি হিসেবে ইহতিশামুল হক জাওয়াদ ও সাধারণ সম্পাদক হিসেবে রোমান মিয়া এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে নাদিম মাহমুদকে নি্র্বাচিত করা হয়েছে। এছাড়াও পাঠাগারের বিভিন্ন পদে অনেকেই স্থান পেয়েছেন।
কমিটি গঠন শেষে পাঠাাগারের দায়িত্বপ্রাপ্ত নেতারা জানান, গফরগাঁও উপজেলার অন্তর্গত রসুলপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে অবস্থিত পাঠাগারটি একটি গণপাঠাগার। এটি রসুলপুরের পাশাপাশি বিভিন্ন স্থানে পাঠকদের মধ্যে বই দিয়ে পড়ার জন্য উৎসাহিত করে থাকে। তাছাড়া দেশের বিভিন্ন প্রান্তের কবি—সাহিত্যিকদের নিয়ে প্রতিবছর সাহিত্য অনুষ্ঠান করে থাকেন । অত্র পাঠাগারের প্রতিষ্ঠাতা পরিচালক হৃদয় হাসান মুস্তাফিজ এই পাঠাগারকে সারা বাংলাদেশব্যাপী বিস্তৃত করতে চান।