২৬ মার্চ ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

গফরগাঁওয়ে বিদ্যালয়ের ল্যাপটপ চুরি, জাসাস নেতাসহ বিভিন্ন স্থান থেকে ৫ জন গ্রেফতার

১৩ অগাস্ট, ২০২৫

আঃ হালিম সরদার,
গফরগাঁও উপজেলা (ময়মনসিংহ) প্রতিনিধি

ছবি: বিভিন্নস্থানে পুলিমি অভিযানে গ্রেফতারকৃত চোরচক্রের পাঁচ সদস্য

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চরআলগী ইউনিয়নের চরমছলন্দ বালিকা উচ্চ বিদ্যালয়ে গত ২০ জুলাই দিবাগত রাতে বিদ্যালয়ের তালা ভেঙে ল্যাপটপ চুরির ঘটনায় ১২টি ল্যাপটপসহ চোরচক্রের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে গফরগাঁও থানা পুলিশ গ্রেফতারকৃতদের আদালতে পাঠিয়েছে। এর আগে সোমবার রাতে অভিযান চালিয়ে চোরচক্রের সদস্যদের গ্রেফতার করে পুলিশ।

আটককৃতরা হলেন— বিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকার হেলাল উদ্দিনের ছেলে আব্দুল কাইয়ুম মণ্ডল (২৯), উত্তর চরমছলন্দ কান্দাপাড়া গ্রামের মোতালেব মিয়ার ছেলে লাল চাঁন মিয়া ওরফে লাল বাবু (২৭), গাজীপুর শ্রীপুরের জাকারিয়া আলম (৩২), নালিতাবাড়ীর মাহফুজুর রহমান নয়ন (২১) এবং বগুড়ার রাশেদুল ইসলাম (৪০)।

আটককৃত স্থানীয় আব্দুল কাইয়ুম মণ্ডল বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) ময়মনসিংহ দক্ষিণ জেলার গফরগাঁও উপজেলা আহ্বায়ক কমিটির ২৩ নম্বর সদস্য।

পুলিশ জানায়, ২০ জুলাই দিবাগত রাতে বিদ্যালয়ের তালা ভেঙে ল্যাপটপ চুরি হয়। পরদিন গফরগাঁও থানায় মামলা (নং ১০/০৭/২৫) হওয়ার পর গোয়েন্দা তৎপরতা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রথমে আব্দুল কাইয়ুম মণ্ডলকে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তির ভিত্তিতে গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকা থেকে উত্তর চরমছলন্দ কান্দাপাড়া গ্রামের লাল চাঁন মিয়া ওরফে লাল বাবু এবং তার সহযোগী জাকারিয়া আলমকে আটক করে পুলিশ। পরে শ্রীপুরের নয়নপুর ও মাওনা এলাকায় অভিযান চালিয়ে নালিতাবাড়ীর মাহফুজুর রহমান নয়ন এবং বগুড়ার রাশেদুল ইসলামকে গ্রেফতার করা হয়।

অভিযানে চুরি হওয়া ১২টি ল্যাপটপ, ১টি স্ক্যানার, ১২টি কিবোর্ড, ৩টি মাউস এবং ৩টি কেবল উদ্ধার করা হয়েছে।

গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাচ্চু মিয়া জানান, গ্রেফতারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলা ঘুরে শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি দপ্তরে চুরি করছিল। চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়ে জানতে চাইলে গ্রেফতারকৃত আব্দুল কাইয়ুমকে জাসাস নেতা হিসেবে অস্বীকার করেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) গফরগাঁও উপজেলা আহ্বায়ক মো. জহিরুল ইসলাম।
তিনি বলেন, “আমাদের জাসাসের কমিটির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।”

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good