২৪ মার্চ ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / রাজনীতি

গফরগাঁওয়ে জামায়াতের ইসলামীর  মহিলা সমাবেশ অনুষ্ঠিত

২২ নভেম্বর, ২০২৫

আঃ হালিম সরদার,
গফরগাঁও উপজেলা (ময়মনসিংহ) প্রতিনিধি

ছবি: ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা সমাবেশে উপস্থিত অতিথিবৃন্দ

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের উদ্যোগে এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২১ নভেম্বর)  হলি চাইল্ড মডেল একাডেমী প্রাঙ্গণে এ অনুষ্ঠানে আয়োজিত স্থানীয় নারী নেত্রী, কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মহিলা বিভাগের নেতৃত্ববৃ্ন্দরা।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পাগলা থানা শাখার মহিলা বিভাগের  সভানেত্রী ও  ময়মনসিংহ জেলা জামায়তের  মজলিসে শুরার সদস্য  মোছা. নাফিজা আক্তার।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও গফরগাঁও উপজেলা শাখার আমীর মাওলানা ইসমাঈল হোসেন সোহেল।

তিনি দেশের বর্তমান সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে নারী সমাজের দায়িত্বশীল ভূমিকা, নৈতিকতা ও সমাজ সংস্কারে তাদের অবদান নিয়ে গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন  পাগলা থানা শাখার আমীর মাওলানা এমদাদুল হক, কামরুন নাহার খাদিজা, কামরুন নাহার কোহিনূর এবং আয়শা আক্তার। 

বক্তারা নারীর অধিকার, শিক্ষা, পরিবার গঠন ও সমাজ সচেতনতা বৃদ্ধির বিষয়ে 

দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এছাড়াও সমাবেশে উপস্থিত নারীরা নিজেদের সামাজিক ভূমিকা আরও সক্রিয় করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সমাজে ইতিবাচক পরিবর্তনে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Related Article