০১ মার্চ ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল

গফরগাঁওয়ে শিক্ষক পুত্র এসএম নাফিস আবদুল্লাহ’র সাধারণ বৃত্তি অর্জন

২৮ ফেব্রুয়ারী, ২০২৬

আঃ হালিম সরদার,
গফরগাঁও উপজেলা (ময়মনসিংহ) প্রতিনিধি

ছবি: শিক্ষকের পুত্র এস. এম নাফিস আবদুল্লাহ

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বারবাড়ীয়া ইউনিয়নের চিলাকান্দা আমজাত আলী দাখিল মাদ্রাসা থেকে ২০২৫ সনে ইবতেদায়ী ৫ম শ্রেনীর বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে শিক্ষকের পুত্র এস. এম নাফিস আবদুল্লাহ। তার এই কৃতিত্বে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে।

এস. এম নাফিস আবদুল্লাহ যশরা আয়েশা হাসান দাখিল মাদ্রাসার ইবতেদায়ী জুনিয়র মৌলভী শিক্ষক ও জামায়াতের কর্মী মোঃ বদরুল আলম এবং গৃহিণী ও জামায়াতের মহিলা কর্মী নাসরিন সুলতানার পুত্র।

মাদ্রাসায় কতৃপক্ষ জানায়, তার নিয়মিত অধ্যবসায়, শিক্ষকদের তত্বাবধান ও কঠোর পরিশ্রম এবং পরিবারের উৎসাহ প্রেরণাই এ সাফল্যের চালিকা মূল শক্তি। তার এই অর্জন আমাদের প্রতিষ্ঠানের জন্য গর্বের। আমরা তার উত্তরোত্তর সাফল্য কামনা করি।

ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন করে উচ্চ শিক্ষায় এগিয়ে যেতে চায় বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থী  এস. এম নাফিস আবদুল্লাহ।

তার এই সাফল্যে শিক্ষক- শিক্ষার্থী, সহপাঠী ও এলাকাবাসী অভিনন্দন জানিয়েছেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

Related Article
comment
আঃ হালিম সরদার
28-Feb-26 | 07:02

অভিনন্দন