০৮ নভেম্বর, ২০২৪
মোঃ নুরুল হক,
ছবি: বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়
হবিগঞ্জ শহরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে দুঃসাহসিক ডাকাতি সংগঠিত হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে শহরের সিনেমা হল এলাকায় বিপিডিবির কার্যালয়ে ডাকাতির ঘটনা ঘটে। খবর পেয়ে শুক্রবার ঘটনাস্হল পরিদর্শন করেছে পুলিশ।
জানা যায় নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে একটি ডাকাত দল প্রধান কলাপসিবল গেইটের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে নৈশপ্রহরীকে অস্ত্রের মুখে জিম্মি করে নির্বাহী প্রকৌশলীর কক্ষসহ অফিসের বিভিন্ন কক্ষের তালা ভেঙে তছনছ করে। এক পর্যায়ে ডাকাত দল সিসিটিভি ফুটেজের হার্ড ডিস্কসহ গুরুত্বপূর্ণ কিছু মালামাল নিয়ে যায়।
এ ব্যাপারে নৈশ্য প্রহরী কাজী আব্দুল মুমিন জানান,মুখোশ পরিহিত তিনজন ডাকাত ছিল। তাদের হাতে ছিল দেশীয় অস্ত্রসস্ত্র।তারা তার কাছে জানতে চায় টাকা কোথায় রাখা হয়েছে। পরে তারা অফিসের কিছু মালামাল নিয়ে যায়।
হবিগঞ্জ পিডিবির নির্বাহী প্রকৌশলী মনজুর মোর্শেদ জানান, অফিসে কোন টাকা না থাকায় ডাকাত দল নিতে পারেনি।তবে তারা সিসিটিভি ফুটেজের হার্ড ডিস্কসহ গুরুত্বপূর্ণ কিছু মালামাল নিয়ে যায়।
এ বিষয়ে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান পুলিশ ঘটনাস্হল পরিদর্শন করে তথ্য উপাত্ত সংগ্রহ করছে। এ ব্যাপারে তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Good news
Good
wonderful news