২৩ Jul, ২০২৬
সাইফুর রহমান বাদল,
ছবি: কমিটির সভা
সেবার মানোন্নয়নে ইউএনও প্রদীপ্ত রায় দীপনের জোর তাগিদ*
*হাসপাতালে আধুনিক হরমোন অ্যানালাইজার মেশিন উপহার দিলেন এমপি আলী আজম*
ঝিনাইদহের *হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা* অনুষ্ঠিত হয়েছে। সভায় হাসপাতালের সার্বিক সেবার মানোন্নয়ন, রোগীদের চিকিৎসাসেবা আরও কার্যকর ও রোগীবান্ধব করা এবং অবকাঠামোগত উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
*সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন* হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও *ঝিনাইদহ-২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলা শাখার আমীর আলহাজ্ব আলী আজম মোঃ আবুবকর*।
*প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হরিণাকুণ্ডু উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন*। তিনি বলেন, "রোগীবান্ধব হাসপাতাল গড়তে সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। চিকিৎসাসেবার মান বৃদ্ধি ও হাসপাতালের অবকাঠামো উন্নয়নে প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে।"
সভায় *বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাঁন মোঃ জিন্নাতুল হক সভাপতি হরিণাকুন্ডু পৌর বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ অসিতকুমার রায়*। চিকিৎসাসেবার মান বৃদ্ধিতে বিশেষ অবদান হিসেবে *এমপি আলী আজম তার পক্ষ থেকে হাসপাতালের জন্য একটি আধুনিক হরমোন অ্যানালাইজার (Hormone Analyzer) মেশিন উপহার দেন*।
সভায় সভাপতিত্ব করেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার *ডাঃ মোঃ আলমগীর হোসেন*।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন হাসপাতালের সকল কর্মকর্তা-কর্মচারী, সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
বক্তারা হাসপাতালের সেবার মান আরও বৃদ্ধি ও জনগণকে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
Good news
Good