১২ অগাস্ট, ২০২৪
সাইফুর রহমান বাদল,
ছবি: ড. জিল্লুর রহমান
হরিনাকুণ্ডুর বরেণ্য সন্তান বিশিষ্ট শিক্ষাবীদ ড. মোঃ জিল্লুর রহমান পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাংগুয়েজ এন্ড কমিউনিকেশন বিভাগের চেয়ারম্যান ও ছাত্র বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব প্রাপ্ত হওয়ায় প্রাণঢালা অভিনন্দন।
পবিপ্রবি এর ল্যাংগুয়েজ এন্ড কমিউনিকেশন বিভাগের চেয়ারম্যানের দায়িত্বে নিয়োজিত বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের ডিনের পরিবর্তে ড. মোঃ জিল্লুর রহমান, সহযোগী অধ্যাপক, ল্যাংগুয়েজ এন্ড কমিউনিকেশন বিভাগ-কে উক্ত বিভাগের চেয়ারম্যান হিসেবে বিধি মোতাবেক (২৩.০১.২০২৩ খ্রি. তারিখে অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ৫০তম সভার ১১.৩ নং সিদ্ধান্ত অনুযায়ী) পরবর্তী ৩ (তিন) বছরের জন্য নিয়োগ প্রদান করা হলো।
তিনি পবিপ্রবি এর প্রচলিত আইন ও সংবিধি অনুযায়ী দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক আর্থিক ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।
এছাড়া পবিপ্রবির নতুন ছাত্র বিষয়ক উপদেষ্টা পদে দায়িত্ব প্রাপ্ত হলেন ড. জিল্লুর রহমান। বৃহস্পতিবার (৮ আগস্ট) রেজিস্ট্রার প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান স্বাক্ষরিত এক অফিস আদেশে ড.জিল্লুর রহমানের ছাত্র বিষয়ক উপদেষ্টা নিযুক্তির এই তথ্য জানানো হয়।
এই অফিস আদেশে ধন্যবাদ জ্ঞাপন করা হয় এতদিন ছাত্র বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা প্রফেসর এবিএম মাহমুদ মোর্শেদ খান'কে।
নতুন দায়িত্বপ্রাপ্তি প্রসঙ্গে ড. মো. জিল্লুর রহমান বলেন, “আমি মনে করি বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলমান। তার একজন সক্রিয় সদস্য হিসেবে প্রিয় ছাত্রছাত্রীদের সাথে নিয়ে আমার সর্বোচ্চ মেধা ও শ্রম দিয়ে বিশ্ববিদ্যালয়কে একটি মডেল প্রতিষ্ঠানে পরিণত করতে চাই।
এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মৌলিক সমস্যাসমূহ চিহ্নিতকরণ ও তার সমাধান এবং সকল প্রকার বৈষম্য ও নিপীড়নমূলক কর্মকাণ্ডের অবসান ঘটানোর কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে আমার প্রধান কাজ।”
Good news
Good
wonderful news