০৮ নভেম্বর ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
পরিবেশ / সারাদেশ

হরিণাকুণ্ডুতে গাড়ির চাপায় ঘুমন্ত শিশুর মৃত্যু

০৭ এপ্রিল, ২০২৩

সাইফুর রহমান বাদল,
হরিণাকুণ্ডু উপজেলা (ঝিনাইদহ) প্রতিনিধি

ছবি: নিহত তন্নি

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে স্যালো ইঞ্জিনচালিত যান লাটাহাম্বার চাপায় প্রাণ গেল আমেনা আক্তার তন্নি নামে এক বছরের ঘুমন্ত শিশুর। শুক্রবার (৭ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার কাপাশহাটিয়া ইউনিয়নের গুড়পাড়া ভাতুড়িয়া গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। 

নিহত শিশুটির নাম আমেনা আক্তার তন্নি।সে ওই গ্রামের মোঃ বড় মনি মন্ডলের মেয়ে। পারিবার সুত্রে জানা গেছে ,সকালে মেয়েকে নিয়ে তার মা মাঠে যায়। মা মাঠে কাজ করার এক পর্যায়ে মাঠেই তার মেয়ে তন্নি খাতুন ঘুমিয়ে পড়ে। এ সময় লাটাহাম্বা গাড়ি মাঠের দিকে যাওয়ার জন্য রাস্তা থেকে নিচে নামার সময় তন্নি খাতুনকে চাপা দেয়।এতে ঘটনাস্থলেই মেয়ে আমেনা আক্তার তন্নি মারা যায়।

এ ঘটনার সত্যতা স্বীকার করে হরিণাকুন্ডু থানার এসআই অনিস মন্ডল জানান,উপজেলার গুড়পাড়া গ্রামের মাঠে ভুট্টা টানা ইঞ্জিনচালিত যান লাটাহাম্বা শিশুটিকে চাপা দেয়। এতে আমেনা আক্তার তন্নি নামের এক বছরের শিশু নিহত হয়। শিশুটির মরদেহ সুরতহাল করা হয়েছে। বিস্তারিত পরবর্তীতে জানানো হবে বলে।

হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু.
আজিফ ঘটনার সত্যতা স্বীকার করে জানান,খবর পেয়ে,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।গাড়ির ড্রাইভার পলাতক রয়েছে। শিশুটির পরিবারের পক্ষ থেকে মামলা দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good

আঃ হালিম সরদার
05-Aug-26 | 06:08

wonderful news