১১ মে ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
জাতীয়

হরিণাকুণ্ডুতে জাতীয় কন্যা ও শিশু দিবস পালিত

০৮ অক্টোবর, ২০২৫

সাইফুর রহমান বাদল,
হরিণাকুণ্ডু উপজেলা (ঝিনাইদহ) প্রতিনিধি

ছবি: সংগৃহীত

হরিণাকুণ্ডুতে জাতীয় কন্যা ও শিশু দিবস পালিত "আমি কন্যাশিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি,দেশের কল্যাণে কাজ করি"—এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় গত ৮ অক্টোবর জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার যৌথ উদ্যোগে একটি র্যালি, আলোচনা সভা এবং স্বেচ্ছাসেবী সংস্থার মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। এতে সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং সাধারণ জনগণ অংশ নেন। সভায় বক্তারা কন্যা শিশুদের অধিকার সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, শিক্ষা ও স্বাস্থ্য নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, দেশের ভবিষ্যৎ গঠনে কন্যা শিশুদের ভূমিকা অনস্বীকার্য। তাদের যথাযথ সুযোগ দিলে তারা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। অনুদান বিতরণ আলোচনা সভার শেষে উপজেলার কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থার মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়। এই অনুদান মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীনে পরিচালিত বিভিন্ন সেবামূলক কার্যক্রমে তাদের আরও উৎসাহিত করবে বলে জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। এছাড়াও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, অন্যান্য সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান আয়োজকরা জানান, কন্যা শিশুদের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় উপজেলা প্রশাসন সবসময় সচেষ্ট রয়েছে।

Related Article