১২ মে, ২০২৬
সাইফুর রহমান বাদল,
ছবি: সংগৃহীত
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় এক আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে বিদায় নিয়েছেন জননন্দিত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দিদারুল আলম। তার কর্মকালীন সময়ে উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং সাধারণ মানুষের প্রতি মমত্ববোধের কারণে তিনি অল্প সময়েই হরিণাকুণ্ডুবাসীর মণিকোঠায় স্থান করে নিয়েছিলেন।
বিদায় বেলায় উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার ভূয়সী প্রশংসা করেন। স্থানীয়রা জানান, সরকারি দপ্তরের সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে তিনি নিরলসভাবে কাজ করেছেন। বিশেষ করে শিক্ষা, সামাজিক উন্নয়ন এবং সরকারি কাজে স্বচ্ছতা ফিরিয়ে আনতে তার ভূমিকা ছিল প্রশংসনীয়। বিদায় অনুষ্ঠানে উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে বলেন,
আমরা এমন একজন অভিভাবককে বিদায় দিচ্ছি যিনি শুধু প্রশাসনিক কর্মকর্তাই ছিলেন না,ছিলেন সাধারণ মানুষের বন্ধু। আমাদের চাওয়া ছিল আগামীতে যিনি এই উপজেলায় আসবেন,তিনিও যেন দিদারুল আলমের মতো জনবান্ধব হন।
যোগদান করলেন নতুন ইউএনও
বিদায়ী ইউএনও দিদারুল আলমের স্থলাভিষিক্ত হয়ে হরিণাকুণ্ডুতে নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ১১'ই মে ২০২৬ ইং তারিখে যোগদান করেছেন নতুন কর্মকর্তা প্রদ্বীপ রায় দিপন। তার যোগদানের মধ্য দিয়ে উপজেলায় নতুন প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে।
এলাকাবাসীর প্রত্যাশা,
সদ্য বিদায়ী কর্মকর্তার রেখে যাওয়া কাজের ধারাবাহিকতা এবং জনবান্ধব প্রশাসনের যে মানদণ্ড তৈরি হয়েছে,নতুন ইউএনও তা বজায় রাখবে এমনটাই প্রত্যাশা স্থানীয় জনপ্রতিনিধি, রাজনীতিবীদ,সুশীল সমাজ ও সাধারণ জনগণ। এলাকাবাসীর দাবি,নতুন নির্বাহী অফিসারও যেন বিদায়ী কর্মকর্তার মতো সাধারণ মানুষের দুঃখ-দুর্দশায় পাশে দাঁড়ান এবং উপজেলার সার্বিক উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখেন।
হরিণাকুণ্ডুবাসী যেমন প্রিয় বিদায়ী কর্মকর্তাকে অশ্রুসিক্ত নয়নে বিদায় দিয়েছে,তেমনি নতুন কর্মকর্তাকে উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নিয়েছে। এখন সবার নজর নতুন ইউএনও’র দিকে তিনি কতটা সফলভাবে জনগণের প্রত্যাশা পূরণ করে হরিণাকুণ্ডুকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান।