২৯ Jul ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ইসলামী ব্যাংক ছাতক শাখার গ্রাহক সমাবেশ সম্পন্ন

২৮ Jul, ২০২৬

সাকির আমিন,
সুনামগঞ্জ জেলা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছবি: ইসলামী ব্যাংক ছাতক শাখার গ্রাহক সমাবেশ সম্পন্ন

ইসলামী ব্যাংক ছাতক শাখার গ্রাহক সমাবেশ সম্পন্ন।
ছাতক প্রতিনিধি
 

সুনামগঞ্জের ছাতক শাখা ইসলামী ব্যাংক পিএসসি’র উদ্যোগে গ্রাহক সেবা মাস উপলক্ষে কল্যাণ মূখী ব্যাংকিংয়ের অগ্রযাত্রায় গড়ি আগামীর বাংলাদেশ।

এ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার দুপুরে ব্যাংক প্রাঙ্গনে এক গ্রাহক সমাবেশের আয়োজন করা হয়েছে। 

ব্যাংকের শাখা প্রধান ও ফাস্ট এসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ এনামুর রহমানের সভাপতিত্বে ও ব্যাংকের সিনিয়র কর্মকর্তা মোহাম্মদ মামুন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট রেজাউল ইসলাম।

স্বাগত বক্তব্য রাখেন বাংকের ম্যানেজার অপারেশন রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মঈন উদ্দিন আহমেদ, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া মাজকুর পাবেল,

ইসলামী ব্যাংক ছাতক শাখার সাবেক ম্যানেজার আবু ওয়ালিদ চৌধুরী, জালালিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ, ইসলাম পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সূফি আলম সোহেল, ব্যবসায়ী আব্দুল হাই আজাদ, আলী আসগর সোহাগ,  হাজী সুজন মিয়া, সাsবেক পৌর কাউন্সিলর ফয়জুর রহমান, গ্রাহক জাহাঙ্গীর আলম। 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআান থেকে তেলাওয়াত করেন ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ লিটন মিয়া।

সমাবেশে বক্তারা বলেন ইসলামী ব্যাংকিং কার্যক্রম নিয়ে কাজ করলে দেশ ও সমাজের মানুষের সেবা করতে উৎসাহ পাওয়া যায়। কল্যান মূখী সেবা একমাত্র ইসলামী ব্যাংক দিয়ে থাকে। একসময় গুজব ছড়ালেও এখন ব্যাংকের কার্যক্রম ঘোরে দাঁড়িয়েছে।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good