২৬ Jul ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

> জাতীয় চুপ্পুকে ঘিরে যত বিতর্ক

২৫ Jul, ২০২৬

Md Ashikur Rahman,
নিজস্ব প্রতিবেদক

ছবি: সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ফাইল ছবি

রাষ্ট্রপতি হিসেবে তিন বছর তিন মাসের মেয়াদে আওয়ামী লীগ, অন্তর্বর্তী সরকার ও নির্বাচিত বিএনপি সরকার—এই তিনটি ভিন্ন মেয়াদের প্রধানদের শপথ পড়িয়েছেন মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতি পদে মনোনীত হওয়া থেকে শুরু করে পদত্যাগ পর্যন্ত নানা রাজনৈতিক ও আইনি আলোচনা-সমালোচনার কেন্দ্রে ছিলেন তিনি। আওয়ামী লীগের আমলে দায়িত্ব পাওয়া এই রাষ্ট্রপতি পরবর্তীতে আর পদে থাকবেন কি না, তা নিয়ে একাধিকবার প্রশ্ন উঠলেও শেষ পর্যন্ত বিএনপি সরকার গঠনের সাড়ে পাঁচ মাসের মাথায় তার পদত্যাগের সিদ্ধান্ত এলো।

মো. সাহাবুদ্দিনের রাষ্ট্রপতি পদে বহাল থাকা নিয়ে অন্তর্বর্তী সরকারের সময় থেকেই সাংবিধানিক ধারাবাহিকতার দোহাই দিয়ে পাশে দাঁড়িয়েছিল বিএনপি। ওই সময় তাকে সরানোর উদ্যোগ নেওয়া হলেও বিএনপির অবস্থানের কারণেই তা বাস্তবায়িত হয়নি। ২০২৬ সালের নির্বাচনে বিএনপি জয়ী হওয়ার পরও তিনি পদে বহাল থাকেন।

নির্বাচনে জয়ের দশ দিনের মাথায় এক সাক্ষাৎকারে সাহাবুদ্দিন জানিয়েছিলেন, কঠিন সময়ে বিএনপি ও তার শীর্ষ নেতৃত্ব তার পাশে ছিল। তিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অত্যন্ত আন্তরিক মানুষ হিসেবেও বর্ণনা করেন। তবে সম্প্রতি বিএনপি সরকারের সঙ্গে রাষ্ট্রপতির একধরনের দূরত্ব তৈরি হয়।

বঙ্গভবন সূত্র জানায়, বিএনপির উচ্চপর্যায় থেকেই তাকে পদত্যাগের বার্তা দেওয়া হয়েছিল।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good