১১ মে ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
জাতীয়

ঝিনাইদহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন

২৯ অগাস্ট, ২০২৫

সাইফুর রহমান বাদল,
হরিণাকুণ্ডু উপজেলা (ঝিনাইদহ) প্রতিনিধি

ছবি: সংগৃহীত

ঝিনাইদহবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র এবার স্থাপিত হলো ঝিনাইদহে। মাননীয় অ্যাটর্নি জেনারেল জনাব মো: আসাদুজ্জামানের অক্লান্ত প্রচেষ্টার ফলেই এ স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। কথায় নয়, তিনি কাজে বিশ্বাসী—এরই প্রমাণ এ উদ্যোগ।

আগামী ৩০ আগস্ট ২০২৫, রোজ শনিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে এ কেন্দ্র। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের মাননীয় অ্যাটর্নি জেনারেল মো: আসাদুজ্জামান।
সভাপতিত্ব করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানউল্লাহ।

ঝিনাইদহের মানুষ বিশ্বাস করে—যাদের হাত ধরে এ অঞ্চলের উন্নয়ন শুরু হয়েছে, তাদের অবদান প্রজন্ম থেকে প্রজন্ম ধরে স্মরণীয় হয়ে থাকবে।

Related Article