২১ সেপ্টেম্বর ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

জনতার কাতারে, সেবার ব্রতে ৭ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী রেজাউল হক

১৭ Jul, ২০২৬

জহিরুল ইসলাম,
নবীনগর উপজেলা ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ছবি: মেম্বার পদ পদপ্রার্থী রেজাউল হক

আসন্ন ১৪ নং জিনদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে জমে উঠেছে ৭ নং ওয়ার্ডের নির্বাচনী মাঠ। এবার এই ওয়ার্ড থেকে মেম্বার পদে প্রার্থী হয়েছেন এলাকার পরিচিত মুখ, তরুণ সমাজসেবক রেজাউল হক।এলাকাবাসীর কাছে তিনি "জনদরদী ও গরিবের বন্ধু" নামেই বেশি পরিচিত। রাজনীতি নয়, মানুষের সেবাই তার আসল পরিচয়।রেজাউল হক বলেন, "আমি ক্ষমতা চাই না, দায়িত্ব চাই। ৭ নং ওয়ার্ডের প্রতিটি মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে থাকতে চাই। করোনার সময় থেকে শুরু করে যেকোনো দুর্যোগে নিজের সাধ্যমতো অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এবার আপনাদের ভোটে নির্বাচিত হলে সেই সেবাটা আরও বড় পরিসরে করতে চাই।"শিক্ষা ও স্বাস্থ্য: ওয়ার্ডের প্রতিটি শিশুর স্কুলে যাওয়া নিশ্চিত করা এবং বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা রাস্তাঘাট ও অবকাঠামো কাঁচা রাস্তা পাকাকরণ, ড্রেনেজ ও পানি নিষ্কাশনের ব্যবস্থা যুব সমাজ: মাদকমুক্ত ওয়ার্ড গড়তে খেলার মাঠ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সামাজিক নিরাপত্তা বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের সরকারি সুযোগ-সুবিধা ঘরে ঘরে পৌঁছে দেওয়া ৭ নং ওয়ার্ডের ভোটাররা মনে করেন, রেজাউল হকের মতো একজন তরুণ, শিক্ষিত ও পরিচ্ছন্ন ইমেজের নেতাই পারে ওয়ার্ডের চেহারা পাল্টে দিতে। তার বিনয়ী ব্যবহার ও সবার সাথে মিশে চলার কারণে অল্প সময়েই তিনি সবার মন জয় করেছেন।তিনি ৭ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের কাছে দোয়া, সহযোগিতা ও মূল্যবান ভোট প্রত্যাশী।রেজাউল হকের স্লোগান"চলো সবাই মিলে গড়ি সুন্দর, সমৃদ্ধ ও আধুনিক ৭ নং ওয়ার্ড"

 

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good

আঃ হালিম সরদার
05-Aug-26 | 06:08

wonderful news