০৩ অগাস্ট, ২০২৬
Md Ashikur Rahman,
ছবি: ছাত্রশিবির-এর পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে ‘অদম্য জুলাই ম্যারাথন-২৬’ অনুষ্ঠিত হয়েছে।
জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে ‘অদম্য জুলাই ম্যারাথন-২৬’ অনুষ্ঠিত হয়েছে।
জুলাইয়ের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া এবং ন্যায়বিচারের দাবিকে জনমনে আরও জোরালোভাবে তুলে ধরার লক্ষ্যে আয়োজিত এ ম্যারাথনে বিভিন্ন শ্রেণি-পেশার তরুণ, শিক্ষার্থী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, জুলাই অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণ, গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি এবং জুলাই গণহত্যার বিচারের প্রত্যাশা থেকেই এ ব্যতিক্রমধর্মী কর্মসূচির আয়োজন করা হয়েছে।
অংশগ্রহণকারীদের প্রাণবন্ত উপস্থিতিতে ম্যারাথনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। অনুষ্ঠানের শেষে আয়োজকরা জুলাইয়ের চেতনাকে ধারণ করে জনসচেতনতামূলক এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
Good news
Good