২১ সেপ্টেম্বর ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

কক্সবাজার ঘোনার পাড়ায় চাউল বাজার গীতা সংঘের উদ্যোগে ৫ দিন ব্যাপী মহানামযজ্ঞ

০৯ মার্চ, ২০২৫

কাজল কান্তি দে,
কক্সবাজার জেলা (কক্সবাজার) প্রতিনিধি

ছবি: মহা নামযজ্ঞের ব্যানার

সার্বজনীন শ্রীশ্রী কৃষ্ণানন্দধাম কার্যনির্বাহী পরিষদের উদ্যোগে শুরু হয়েছে কক্সবাজার চাউল বাজার গীতা সংঘ প্রতিষ্ঠিত বর্ণাঢ্য ষোড়শ প্রহরব্যাপী ৪৫ তম মহানামযজ্ঞ ২০২৫। এবারের মহাযজ্ঞে থাকছে পাঁচদিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান, গীতা পাঠ, ভক্তিমূলক আলোচনা ও বিশেষ আয়োজন।

৯ মার্চ, রবিবার সকালে নগর পরিক্রমার মাধ্যমে শুরু হয়েছে এই মহাযজ্ঞ। এরপর গীতা পাঠ, বর্ণাঢ্য শোভাযাত্রা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন হবে। বিকেলে মহাসমারোহে শুরু হবে নাম সংকীর্তন এবং রাতভর চলবে ভক্তিমূলক আলোচনা ও গৌর আরতি। এছাড়াও রয়েছে নাম সংকীর্তন, ভাগবত পাঠ, এবং মহাপ্রসাদ বিতরণ। ভক্তদের জন্য থাকছে গৌরলীলা আলোচনা এবং বৈষ্ণব সমাজের অতিথিদের শুভ আগমন। ১১ ও ১২ মার্চ চলবে ষোড়শ প্রহরব্যাপী মহা নামযজ্ঞ। 

মহানাম পরিবেশন করবেন শ্রী ভূবন মঙ্গল সম্প্রদায়-সিরাজগঞ্জ, শ্রী প্রভু নিতাই সম্প্রদায়-খুলনা, শ্রী বিষ্ণুপ্রিয়া সম্প্রদায়-মাদারীপুর, শ্রী ভবা পাগলা সম্প্রদায়-সাতক্ষীরা, শ্রী বিনোদ বিহারী সম্প্রদায়-ভোলা। ১৩ মার্চ বৈষ্ণব বিদায় ও ১৪ মার্চ ভগবান শ্রীকৃষ্ণের দোলযাত্রা উদযাপনের মাধ্যমে এই মহানামযজ্ঞের সমাপ্তি ঘটবে। দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান এবং সন্ধ্যায় মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে সমাপ্ত হবে পাঁচদিনের এই মহাযজ্ঞ।

কক্সবাজারের শ্রীশ্রী কৃষ্ণানন্দধাম মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য এই মহানামযজ্ঞে অংশ নিতে দেশ-বিদেশের সমস্ত ভক্তচরণরজ কামনা করেন আয়োজক কমিটি সভাপতি অধ্যাপক শ্রী উত্তম কুমার ভৌমিক, সাধারণ সম্পাদক শ্রী সেবক পাল ও অর্থ সম্পাদক শ্রী সুবীর পাল। এই মহাযজ্ঞ শুধু ধর্মীয় আয়োজনই নয়, এটি সম্প্রীতির এক মিলনমেলা যেখানে সকল শ্রেণির মানুষ একসঙ্গে নাম সংকীর্তনের মাধ্যমে ভগবানের চরণে আত্মনিবেদন করেন।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good

আঃ হালিম সরদার
05-Aug-26 | 06:08

wonderful news