২৪ মার্চ ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

কক্সবাজারের রামুতে শিশু অপহরণ, মুক্তিপণ দাবি ১০ লক্ষ

১৫ অগাস্ট, ২০২৫

কাজল কান্তি দে,
কক্সবাজার জেলা (কক্সবাজার) প্রতিনিধি

ছবি: ৮ বছরে কন্যা জুঁই আক্তার

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড়ের নয়াপাড়া ফুফির বাড়ি থেকে ৮ বছর বয়সী মেয়ে জুঁই আক্তারকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। পরে মুঠোফোনে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবিও করা হয়েছে।

ঘটনা বুধবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ঘটেছে। অপহৃত জুঁই আক্তার কুমিল্লার কাঞ্চন নগরের মোঃ জুয়েলের কন্যা। কিছুদিন আগে সে ঈদগড়ের ৬ নং ওয়ার্ডের নয়াপাড়া ফুফির বাড়িতে বেড়াতে এসেছিল।

অপহরণের শিকার শিশুর ফুফা কালু ড্রাইভার জানান, অপহরণের পর মুঠোফোনে যোগাযোগ করে ১০ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়েছে। বিষয়টি লিখিতভাবে থানায় জানানো হয়েছে।

৬ নং ওয়ার্ড ইউপি সদস্য কামরুল ইসলাম কমরু বলেন, অপহরণকারীরা মেয়েটিকে নিয়ে যাওয়ার সময় তার ফুফার মোবাইলও সঙ্গে নিয়েছে। পরে শিশুর ফুফার স্বামীকে ফোন করে মুক্তিপণ দাবী করা হয়।

তিনি আরও জানান, ঈদগাঁও-ঈদগড় সড়কটি ১০-১২ কিলোমিটার দীর্ঘ বনাঞ্চলের মধ্য দিয়ে গেছে। প্রায়ই এ সড়কে ডাকাতি ও অপহরণের ঘটনা ঘটে। রাত ১০টার পর্যন্ত এ সড়কে পুলিশের টহল থাকে। জরুরি প্রয়োজনে কেউ এই সড়ক ব্যবহার করলে পুলিশ নিরাপত্তা দেয়।

রামু থানার ওসি মোহাম্মদ তৈয়বুর রহমান বলেন, এ বিষয়ে আমি এখনো অবগত নই, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ঈদগাঁও-ঈদগড় সড়কের বিভিন্ন স্থানে রাতের আঁধারে যানবাহন থামিয়ে ডাকাতির ঘটনা এর আগেও ঘটেছে। এই কারণে স্থানীয়রা সন্ধ্যার পর ওই সড়কে চলাচলে শঙ্কিত থাকেন।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good