১৫ মে ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

কক্সবাজারে শেষ হলো শারদীয় দূর্গাপুজা, আজ বিজয়া দশমী

০২ অক্টোবর, ২০২৫

কাজল কান্তি দে,
কক্সবাজার জেলা (কক্সবাজার) প্রতিনিধি

ছবি: ইন্দ্রসেনের দুর্গা বাড়ি পূজা মন্ডপ

প্রশাসনের সর্বাত্মক নিরাপত্তা ও তৎপরতায় আজ সমাপ্ত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজো।

অকালবোধন, কল্পারম্ভ ও বিহিত পূজার মধ্যদিয়ে রোববার ২৮ সেপ্টেম্বর সকালে শুরু হয় মহাষষ্ঠীর অনুষ্ঠান। ধূপধুনচি, পঞ্চপ্রদীপ আর ঢাকের বাদ্যের তালে দেবী দুর্গাকে আহ্বান জানানো এদিন। 

সোমবার ২৯ সেপ্টেম্বর মহাসপ্তমী থেকেই মূল পূজা শুরু। শাস্ত্রীয় বিধান মেনে এদিন প্রতীকী কলাবউকে স্নান করিয়ে ঘট প্রতিস্থাপন করা হয়। এরপর দেবীকে মহাস্নান করানোর মধ্যদিয়ে সূচনা হয় সপ্তমী পূজার আনুষ্ঠানিকতা। স্নান শেষে চক্ষুদানের মাধ্যমে প্রাণ প্রতিষ্ঠার পর শুরু হয় পূজার মূল আচার।

মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর কুমারী পূজা, আগুলি প্রদান ও সন্ধিপূজার মধ্যদিয়ে কক্সবাজারে মহাঅষ্টমী উদযাপন করেছে ভক্তকূল। দুর্গাপূজার অন্যতম প্রধান ও শাস্ত্রীয় আচার-অনুষ্ঠানের দিন হিসেবে মহাঅষ্টমীতে পুরোহিতের মন্ত্রোচ্চারণে দেবীর আবাহনের মাধ্যমে পূজা শুরু হয়। ধূপ-দীপ, উলুধ্বনি আর ঢাকের বাদ্যে মুখরিত হয়ে ওঠে পূজামণ্ডপ ও মন্দির প্রাঙ্গণ।

জেলাব্যাপী ৩১৭ পূজামণ্ডপে গতকাল ১ অক্টোবর বুধবার ভক্তকূলের ভিড়ে প্রশাসনের সর্বাত্মক নিরাপত্তা ও তৎপরতায় পালিত হয়েছে শারদীয় দুর্গাপূজার মহানবমী। যা সনাতন সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ পূজা। 

এদিন সন্ধ্যায় দেবীদুর্গার ‘মহা আরতি’ করা হয়। মহানবমীর সন্ধ্যায় মহা আরতি-এর মতো আচার-অনুষ্ঠান পালন করা হয়। শাস্ত্রীয় মতে, ‘সন্ধিপূজা’ শেষ হওয়ার পর শুরু হয় মহানবমী। ১০৮টি নীলপদ্মে পূজা হয় দেবীদুর্গার। পূজা শেষে প্রতিটি পূজা মণ্ডপে যথারীতি ছিল অঞ্জলি নিবেদন ও প্রসাদ বিতরণ। নবমীর দিন সবচেয়ে বেশি ভিড় ছিল পূজা মন্ডপগুলোতে। সাথে সাথে মন্ডপে মন্ডপে প্রাণের উৎসবে ভক্তদের মধ্যে বিষাদের সুরও বেজে উঠে। সেই বিষাদের সুর বিজয়া দশমীর মধ্যদিয়ে আজ সমাপ্ত হচ্ছে ৫ দিনের শারদীয় দূর্গাপুজা।

পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, জেলায় দুর্গাপূজা নিরাপদে সুন্দরভাবে উদযাপিত হয়েছে। পুলিশ পূজামণ্ডপের নিরাপত্তায় সতর্ক অবস্থায় ছিল। দুর্গাপূজা উপলক্ষে পুলিশ তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। জেলা প্রশাসন জানান, জেলাজুড়ে যথাযথ মর্যাদায় এবং সুষ্ঠ ও উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের ব্যাপক প্রস্তুতি নেয়া হয়। 

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদারে সকল আইন-শৃংখলাবাহিনীর কঠোর নজরদারী ছিল। 

জেলা পূজা পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক স্বপন দাশ বলেন, অত্যন্ত সুন্দর ও সুষ্ঠুতা জেলাব্যাপী শারদ দূর্গাপুজা পালিত হয়েছে। দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ যেন কোনও অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সেজন্য সচেষ্ট ছিল আইন-শৃংখলা বাহিনী।

সবসময় যোগাযোগ রেখেছিল জেলা প্রশাসনের নেতৃবৃন্দ। আমরা সকলের কাছে কৃতজ্ঞ। ৫ দিনের পুজো শেষে আজ ২ অক্টোবর সমুদ্র সৈকতে বসবে বিজয়া দশমীর মিলন মেলা।

সম্প্রীতির এই মিলন মেলায় জেলা প্রশাসনের নেতৃবৃন্দ, আইন-শৃংখলা বাহিনীর কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ। সম্প্রীতির এই মিলন মেলায় ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন তিনি।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good