০৬ নভেম্বর, ২০২৫
মোঃ মনির হোসেন বকাউল,
ছবি: মাধবপুরে ইসলামী আন্দোলনের কর্মশালা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে
“মুক্তির মূলমন্ত্র—ইসলামী শাসনতন্ত্র” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ, হবিগঞ্জের মাধবপুর উপজেলা শাখার উদ্যোগে দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) মাধবপুরের হাইওয়ে ইন হোটেলের মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবপুর উপজেলা শাখার সভাপতি মুফতি সোলাইমান গাজী ও প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শাইখুল হাদীস মুফতি হেমায়েতুল্লাহ কাশেমী।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন হবিগঞ্জ -৪ আসনে ইসলামী আন্দোলনের এমপি প্রার্থী কামাল উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক নাজমুল হাসান মোজাহিদি, জামায়াতে ইসলামীর মাধবপুর উপজেলা শাখার সেক্রেটারি মোস্তফা কামাল , খেলাফত মজলিস মাধবপুর পৌর শাখার সেক্রেটারি মো. শাহীন মিয়া, সিরাজুল ইসলাম, মুজিবুর রহমান সুমন, মিজানুর রহমান প্রমুখ।
আলোচনা শেষে উপস্থিত কর্মীদের জন্য আয়োজিত প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শাহ ইফতেকার তারিক।
বক্তারা বলেন, সমাজ পরিবর্তন ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদের জ্ঞান, ত্যাগ, নিষ্ঠা ও আদর্শিক অবস্থান অপরিহার্য। ইসলামী সমাজব্যবস্থা কায়েমে প্রত্যেক দায়িত্বশীলকে আত্মশুদ্ধি ও আদর্শিক চেতনায় বলীয়ান হতে হবে।
কর্মশালায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক দায়িত্বশীল উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইসলামী আন্দোলন মাধবপুর উপজেলার সাংগঠনিক সম্পাদক আলী আকবর আল হোসাইনি।