১১ অক্টোবর, ২০২৫
ছবি: সংগৃহীত
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ৪ নং আদাঐর ইউনিয়নের মৌজপুর গ্রামে প্রকাশ্যে চলছে অবৈধ বালু উত্তোলন ও বিক্রির মহোৎসব।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রভাবশালী ব্যক্তি সৈয়দ হোসাইন আহমেদ (নোমান) এর নেতৃত্বে পুকুর থেকে বালু উত্তোলন ও বিক্রির কাজ পরিচালিত হচ্ছে।
এতে এলাকার কৃষিজমি, ফসলি জমি ও গ্রামের রাস্তাঘাট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে দীর্ঘদিন ধরে এভাবে বালু ব্যবসা চালিয়ে আসছেন ওই প্রভাবশালী ব্যক্তি ও তার সহযোগীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্রামবাসী জানান, “দিন-রাত ট্রাক্টর ও ভ্যানযোগে, বার দিয়ে বালু পরিবহন করা হয়। প্রতিবাদ করলে আমাদের হুমকি দেওয়া হয়।”
পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, অনিয়ন্ত্রিত বালু উত্তোলন আশপাশের পরিবেশের জন্য মারাত্মক হুমকি তৈরি করছে।
এ বিষয়ে প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।
অবৈধ বালু উত্তোলন দমন ও পরিবেশ রক্ষায় প্রশাসনের নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন সচেতন মহল।
Good news
Good