০১ মে ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

মান্দায় দাখিল মাদ্রাসা সুপারকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

০১ মে, ২০২৬

রইচ উদ্দীন আহম্মেদ,
মান্দা উপজেলা (নওগাঁ) প্রতিনিধি

ছবি: মাদ্রাসার সুপার আব্দুল মান্নান ও পরিচালনা কমিটির সভাপতি আমিনুল ইসলাম


নওগাঁর মান্দা উপজেলার চকহরিনারায়ন দাখিল মাদ্রাসার সুপার আব্দুল মান্নান ও পরিচালনা কমিটির সভাপতি আমিনুল ইসলামকে জড়িয়ে সম্প্রতি একটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়েছে।
বুধবার (তারিখ উল্লেখযোগ্য) এক লিখিত প্রতিবাদলিপিতে তারা জানান, উক্ত সংবাদে যেসব অনিয়ম, স্বজনপ্রীতি, অর্থ আত্মসাৎ ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। একটি স্বার্থান্বেষী মহল নিজেদের পছন্দের প্রার্থীকে নিয়োগে প্রভাব বিস্তার করতে না পেরে সাংবাদিকদের বিভ্রান্ত করে এ ধরনের সংবাদ প্রকাশ করিয়েছে বলে অভিযোগ করা হয়।
প্রতিবাদলিপিতে আরও বলা হয়, বর্তমানে মাদ্রাসায় নিয়োগের জন্য কেবলমাত্র বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এখনো কোনো নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়নি। ফলে এ অবস্থায় স্বজনপ্রীতি বা নিয়োগ বাণিজ্যের অভিযোগ সম্পূর্ণ অযৌক্তিক ও ভিত্তিহীন। সুপারের মেয়েকে নিয়োগ দেওয়ার অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদে উল্লেখ করা হয়, দেশের একজন নাগরিক হিসেবে তিনি আবেদন করার অধিকার রাখেন। তবে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণভাবে মেধা, যোগ্যতা ও বিদ্যমান বিধিমালা অনুযায়ী পরিচালনা কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে সম্পন্ন হবে। প্রতিবাদলিপিতে আরও বলা হয়, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে মাদ্রাসার সুপার আব্দুল মান্নান ও পরিচালনা কমিটির সভাপতি আমিনুল ইসলাম বলেন, মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশের কারণে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছি। একই সঙ্গে সংশ্লিষ্ট গণমাধ্যমকে ভবিষ্যতে যাচাই-বাছাই ছাড়া এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ না করার আহ্বান জানানো হয়েছে এবং প্রকাশিত সংবাদের জন্য দুঃখ প্রকাশের দাবি জানানো হয়।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good