০৬ ফেব্রুয়ারী ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / রাজনীতি

মান্দায় জামায়াতে ইসলামীর ১১ দলীয় জোটের বিশাল নির্বাচনী জনসভা

২৭ জানুয়ারী, ২০২৬

রইচ উদ্দীন আহম্মেদ,
মান্দা উপজেলা (নওগাঁ) প্রতিনিধি

ছবি: নওগাঁ–৪ (মান্দা) আসনে ১১ দলীয় জোট মনোনীত এমপি প্রার্থী খন্দকার আব্দুর রাকিব।

নওগাঁর মান্দা উপজেলায় ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে মান্দা ইউনিয়নের পীরপালী বাজার ঈদগাহ মাঠে এ জনসভার আয়োজন করা হয়।

জনসভায় মান্দা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইসমাইল হোসেনের সভাপতিত্বে এবং ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আব্দুল আলীমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নওগাঁ জেলা আমির ও নওগাঁ–৪ (মান্দা) আসনে ১১ দলীয় জোট মনোনীত এমপি প্রার্থী খন্দকার আব্দুর রাকিব।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এ নির্বাচন দেশের মানুষকে গোলামী থেকে মুক্তি দেওয়ার নির্বাচন। অবহেলিত মান্দার উন্নয়ন এবং ইনসাফ কায়েমের প্রতীক হচ্ছে দাঁড়িপাল্লা। জনগণের মধ্যে যে অভূতপূর্ব সাড়া লক্ষ্য করা যাচ্ছে, তাতে ইনশাআল্লাহ বিজয়ের জয়গান কেউ রুখতে পারবে না।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের মান্দা উপজেলা আমির মুফতি মাওলানা মাহমুদুল হাসান। অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার মোয়াজ্জেম হোসেন, সহকারী সেক্রেটারি ইলিয়াস খান, যুব বিভাগের সভাপতি মো. আব্দুল মালেক, অফিস সম্পাদক হাফেজ আইনাল হক, মান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. তোফাজ্জল হোসেন, তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেসুর রহমান কামরুল এবং ইসলামী ছাত্রশিবির কুষ্টিয়া শহর শাখার অফিস সম্পাদক আমানুল্লাহ।

জনসভায় অন্যান্যের উপস্থিত ছিলেন, খেলাফত মজলিসের মান্দা উপজেলা সেক্রেটারি মুফতি মাওলানা আল আমিন, এনসিপির জেলা সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেন, এনসিপি নেতা হাফিজুর রহমানসহ ১১ দলীয় জোটভুক্ত বিভিন্ন দলের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।

Related Article