০৬ ফেব্রুয়ারী ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / রাজনীতি

মান্দায় জামায়াতে ইসলামীর জনসভা, সন্ত্রাস ও দখলমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার

৩১ জানুয়ারী, ২০২৬

রইচ উদ্দীন আহম্মেদ,
মান্দা উপজেলা (নওগাঁ) প্রতিনিধি

ছবি: মান্দা উপজেলার কাশোঁপাড়া ইউনিয়নে নির্নাচনী জনসভা

​নওগাঁর মান্দা উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে কাঁশোপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১১ দলীয় জোট ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার আব্দুর রাকিব।

​প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আব্দুর রাকিব বলেন, দেশের বর্তমান বাস্তবতায় মানুষ পরিবর্তন চায়। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে মান্দাকে একটি বৈষম্যহীন, নিরাপদ ও সন্ত্রাসমুক্ত জনপদ হিসেবে গড়ে তোলা হবে। 

তিনি আরও বলেন, চাঁদাবাজ ও দখলদারদের হাত থেকে সাধারণ মানুষকে মুক্তি দিয়ে সামাজিক ইনসাফ কায়েম করাই আমাদের প্রধান লক্ষ্য। তাই আগামী নির্বাচনে দুর্নীতিমুক্ত দেশ গড়তে এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ জানান।

কাঁশোপাড়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা কর্মপরিষদ সদস্য ও মান্দা উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা মোস্তফা আল আমিন, মান্দা উপজেলা সেক্রেটারি মাস্টার মোয়াজ্জেম হোসেন, সহকারী সেক্রেটারি ইলিয়াস খান, মাস্টার রফিকুল ইসলাম, যুব জামায়াত সভাপতি মো. আব্দুল মালেক, তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেসুর রহমান কামরুলসহ অন্যান্য নেতৃবৃন্দ। 

Related Article