১৬ এপ্রিল ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

মান্দায় পাচারের সময় ৪৫ বস্তা সরকারি সার আটক, কৃষকদের মাঝে বিক্রি

১৫ এপ্রিল, ২০২৬

রইচ উদ্দীন আহম্মেদ,
মান্দা উপজেলা (নওগাঁ) প্রতিনিধি

ছবি: মান্দায় পাচারের সময় ৪৫ বস্তা সরকারি সার আটক

নওগাঁর মান্দা উপজেলার কালিকাপুর ইউনিয়নের হাইস্কুল মোড় এলাকায় অবৈধভাবে পাচারের সময় ৪৫ বস্তা সরকারি সার আটক করেছে স্থানীয় জনতা। পরে উপজেলা প্রশাসনের সহায়তায় জব্দ করা এসব সার স্থানীয় কৃষকদের মাঝে সরকারি মূল্যে বিক্রি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে ২০ বস্তা টিএসপি (TSP) এবং ২৫ বস্তা ডিএপি (DAP) সার বোঝাই একটি পরিবহন কালিকাপুর হাইস্কুল মোড় অতিক্রম করছিল। এসময় সারের বস্তার ধরন ও পরিবহনের গতিবিধি দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা গাড়িটি থামিয়ে চালককে জিজ্ঞাসাবাদ করলে পাচারের বিষয়টি প্রকাশ পায়। খবর পেয়ে স্থানীয়রা একত্রিত হয়ে সারগুলো আটক করে প্রশাসনকে অবহিত করেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী মো. গোলবর হোসেন বলেন, আমরা একটি ভ্যানে করে বস্তাভর্তি সার যেতে দেখি। সন্দেহ হওয়ায় গাড়িটি থামাই। চালক একেক সময় একেক কথা বলছিল। পরে বস্তা দেখে নিশ্চিত হই এগুলো সরকারি সার, যা অন্য এলাকায় পাচার করা হচ্ছিল।

স্থানীয় কৃষক মো. আব্দুল মান্নান বলেন, আমরা প্রয়োজনমতো সার পাই না, অথচ আমাদের এলাকার সার অন্যত্র পাচার হয়ে যাচ্ছে। এ ধরনের ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাইমেনুল ইসলাম বলেন, উপজেলা প্রশাসনের সহযোগিতায় আমরা অবৈধভাবে মজুদ ও পাচারকৃত সার জব্দ করেছি। এসব সার স্থানীয় কৃষকদের মাঝে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করা হবে এবং বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ বলেন, নিয়ামতপুর থেকে দুটি সারবাহী গাড়ি বাগমারা অভিমুখে যাচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। কালিকাপুর এলাকায় গাড়ি দুটি আটক করা সম্ভব হয়েছে। জব্দকৃত সার আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে উপ-সহকারী কৃষি কর্মকর্তার জিম্মায় রাখা হবে এবং পরে স্থানীয় কৃষকদের মাঝে বিতরণ করা হবে।

পরে ঘটনাস্থলেই উপ-সহকারী কৃষি কর্মকর্তা বুলবুল আহমেদের তত্ত্বাবধানে স্থানীয় কৃষকদের মাঝে প্রতিজনকে একটি করে বস্তা সরকারি মূল্যে বিক্রি করা হয়।

 

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good