০৬ এপ্রিল ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল

মান্দায় পেট্রোল পাম্প এলাকায় অভিযান: ৪ জনকে দণ্ড

০৫ এপ্রিল, ২০২৬

রইচ উদ্দীন আহম্মেদ,
মান্দা উপজেলা (নওগাঁ) প্রতিনিধি

ছবি: মান্দায় পেট্রোল পাম্প এলাকায় অভিযান; ৪ জনকে দণ্ড

নওগাঁর মান্দায় সড়ক পরিবহন আইন অমান্য করে লাইসেন্সবিহীন কার্যক্রম পরিচালনার দায়ে ৪ ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

আজ রোববার উপজেলার একটি পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় পরিচালিত অভিযানে এই দণ্ড প্রদান করা হয়।

​অভিযান চলাকালে দেখা যায়, সংশ্লিষ্ট ব্যক্তিরা ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’-এর বিধান তোয়াক্কা না করে প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই যানবাহন সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছিলেন। লাইসেন্সবিহীন এই অবৈধ কর্মকাণ্ডের দায়ে ৪ জনের বিরুদ্ধে পৃথক ৪টি মামলা দায়ের করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে প্রত্যেককে ১,০০০ টাকা করে মোট ৪,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করে।

​অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ। 

তিনি জানান, সড়কে শৃঙ্খলা ফেরাতে এই কঠোর অবস্থান নেওয়া হয়েছে। সড়ক পরিবহন আইন বাস্তবায়ন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এই ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সকলকে বৈধ কাগজপত্র নিয়ে কার্যক্রম পরিচালনার জন্য সতর্ক করা হয়েছে।

Related Article