১৪ মে ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
রাজনীতি / সারাদেশ

মির্জাপুরে ৫দফা দাবি আদায়ে জামায়াতের মোটরসাইকেল শোভাযাত্রা

২৬ সেপ্টেম্বর, ২০২৫

হারুন অর রশিদ,
স্টাফ রির্পোটার

ছবি: মির্জাপুর (টাঙ্গাইল): মির্জাপুরে ৫দফা দাবি আদায়ে জামায়াতে ইসলামী মোটরসাইকেল শোভাযাত্রা বের করে।

টাঙ্গাইলের মির্জাপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫দফা দাবি আদায়ে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে। 

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল আটটায় শোভাযাত্রাটি মির্জাপুর বাইপাস থেকে শুরু হয়ে উপজেলার ১২টি ইউনিয়ন প্রদক্ষিণ করে।

টাঙ্গাইল-৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা অধ্যক্ষ আব্দুল্যা তালুকদার, জামায়াতের উপজেলা আমীর অধ্যাপক ইয়াহইয়া খান মারুফ, সেক্রেটারি মাওলানা হাফেজ আবুল কাশেম মৃধা নেতৃত্ব দেন।
 

এর আগে সকাল সাড়ে সাতটায় মোটরসাইকেল শোভাযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৭ আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুল্যা তালুকদার, উপজেলা আমীর অধ্যাপক ইয়াহইয়া খান মারুফ, উপজেলা সেক্রটারি মাওলানা মুফতি আবুল কাশেম মৃধা। 

উপস্থিত ছিলেন, সহকারি সেক্রেটারি জাহাঙ্গীর আলম শাজাহান, মো. সানাউল ইসলাম, যুববিভাগের উপজেলা সভাপতি মেহেদী হাসান রনি, উপজেলা পেশাজীবি পরিষদের সাধারণ সম্পাদক শেখ ইসমাঈল হোসেন।

মাওলানা আব্দুল্যা তালুকদার বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলাম রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে ইনসাফ ও ন্যায় ভিত্তিতে দেশ পরিচালনা করবে।’ দূর্নীতির মূলোৎপাটন করে বৈসাম্যহীন সমাজ গঠন করবে।’ 

উপজেলা আমীর অধ্যাপক ইয়াহইয়া খান মারুফ বলেন,‘ আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি এবং ফেব্রয়ারিতেই নির্বাচন দিতে হবে।’ শোভাযাত্রায়  সহস্রাধিক মোটরসাইকেল ও দুইসহস্রাধিক নেতা-কর্মি অংশ নেন। 

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good