২৪ ডিসেম্বর, ২০২৫
হারুন অর রশিদ,
ছবি: মির্জাপুর (টাঙ্গাইল): মির্জাপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা। টাঙ্গাইলের মির্জাপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুরাইয়া ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
বৃধবার (২৪ ডিসেম্বর) বেলা এগারটায়উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সহকারি কমিশনার (ভূমি) তারেক আজিজের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মির্জাপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন, ভাতগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আজাহারুল ইসলাম, গোড়াই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ।
উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ফরিদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শুভাশিষ কর্মকার, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা খাতুন, সাংবাদিক শামসুল ইসলাম সহিদসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সরকারি দপ্তরের উপজেলা কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনো ভাবেই অবনতি না হয় সে ব্যাপারে সবাইকে সতর্ক থেকে দায়িত্ব পালনের আহবান জানান।
Good news
Good