১৭ অক্টোবর, ২০২৬
হারুন অর রশিদ,
ছবি: মির্জাপুর (টাঙ্গাইল): মির্জাপুরে সড়ক দুর্ঘটনা কবলিত বাস
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার জামুর্কী এলাকায় যাত্রীবাহী বাস, পিকআপ ও মোটরসাইকেল তিন যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, টাঙ্গাইলের বাসাইল উপজেলার মোটরসাইকেল আরোহী আসিফ (১৮) এবং সিরাজগঞ্জের উল্যাপাড়া উপজেলার পিকআপের হেলপার আব্দুল রহিম (৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের ঢাকাগামী লেনে এস আই ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল।
এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি মোটরসাইকেল ও মোটরসাইকেলের সামনে থাকা একটি পিকআপকেও সজোরে ধাক্কা দেয় ধাক্কা দেয় বাসটি।
এতে মোটরসাইকেল আরোহী আসিফ ও পিকআপের হেলপার আব্দুল রহিম ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে গোড়াই হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে দেয়া হবে।