২৪ মার্চ ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

মির্জাপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত

১৫ অগাস্ট, ২০২৫

হারুন অর রশিদ,
স্টাফ রির্পোটার

ছবি: মির্জাপুর (টাঙ্গাইল): খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী।

টাঙ্গাইলের মির্জাপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মদিন শুক্রবার পালিত হয়েছে। সকাল ১১টায় মির্জাপুর বাইপাস সংলগ্ন উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফের সভাপতিত্বে বক্তব্য দেন সহসভাপতি আলী এজাজ খান চৌধুরী, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, সাংগঠনিক সম্পাদক ডি এম শফিকুল ইসলাম ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহসিন।

বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য হাফেজ মো. আরিফ দোয়া পরিচালনা করেন। প্রধান অতিথি আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, “আজকের দিন আমাদের আনন্দের, গর্বের ও সৌভাগ্যের দিন। দেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন। আগে আমরা এই দিনটি উৎসব করতে পারতাম না, আওয়ামী লীগ সরকারের সময় বিশেষ নজর রাখতো, যাতে আমরা ঘর থেকে বের হতে না পারি বা দলীয় কর্মকাণ্ড করতে না পারি। আজ তারা নেই, দেশ ছেড়ে পালিয়েছে।”

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good