২৪ Jun ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
জাতীয় / সারাদেশ

মির্জাপুরে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

২৬ মার্চ, ২০২৬

হারুন অর রশিদ,
স্টাফ রির্পোটার

ছবি: মির্জাপুর (টাঙ্গাইল): মির্জাপুরে মহান স্বাধীনতা ওজাতীয় দিবস পালিত।

টাঙ্গাইলের মির্জাপুর বিপুল উৎসাহ ও আনন্দঘন পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। 

বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে তপোধ্বনির মধ্যদিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। এরপর মহান মুক্তিযুদ্ধে শহীদদের শ্রদ্ধা জানিয়ে স্মৃতিসোধে পুষ্পস্তবক অর্পন।
 

সকাল নয়টায় মির্জাপুর মিনি স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে কুচকাওয়াজ প্রদর্শনী এবং সকাল দশটায় বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা সভার আয়োজন করা হয়। 

এতে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী। 

উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা বিএনপির সভাপতি ্্যাডভোকেট আব্দুর রউফ, পৌর সভাপতি হয়রত আলী মিঞা, জামায়াতের জেলা শিক্ষা সম্পাদক মাওলানা আব্দুল্লাহ তালুকদার, উপজেলা আমীর ইয়াহইয়া খান মারুফ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আরিফ, পৌর সাধারণ সম্পাদক এসএম মহসীন প্রমুখ।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good