১৪ মে ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

মির্জাপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৮ অগাস্ট, ২০২৫

হারুন অর রশিদ,
স্টাফ রির্পোটার

ছবি: মির্জাপুর (টাঙ্গাইল): জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা স্বারক প্রদান

টাঙ্গাইলের মির্জাপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) বেলা ১১টায় একটি র‌্যালি উপজেলা প্রশাসন প্রদক্ষিণ করে।

বেলা সাড়ে ১১টায় মির্জাপুর উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা সিনিয়র মৎস্য কর্মকর্তা ছারহা নাহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.বি.এম. আরিফুল ইসলাম এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন। সহকারি কমিশনার (ভূমি) মাসুদুর রহমান ও প্রানি সম্পদ কর্মকর্তা শুভাশীষ সরকার এসময় উপস্থিত ছিলেন।

মৎস্য চাষে রেনু পোনা উৎপাদন এবং মৎস্য চাষে বিশেষ অবদানের জন্য একটি প্রতিষ্ঠান ও নারী উদ্যোক্তাসহ দুইজনকে সম্মাননা স্বারক ও ক্রেস্ট প্রদান করা হয়। এরপর উপজেলা নির্বাহী অফিসার এ.বি.এম. আরিফুল ইসলাম ও সিনিয়র মৎস্য কর্মকর্তা ছারহা নাহিন উপজেলা প্রশাসন পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।

সিনিয়র মৎস্য কর্মকর্তা ছারহা নাহিন জানান, জাতীয় মৎস্য সপ্তাহ আগামী ২৪ আগস্ট পর্যন্ত চলবে।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good