২০ Jun ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
রাজনীতি / সারাদেশ

মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মোটরসাইকেল শোভাযাত্রা

১৯ Jun, ২০২৬

হারুন অর রশিদ,
স্টাফ রির্পোটার

ছবি: মির্জাপুর (টাঙ্গাইল): মির্জাপুরে এনসিপির মোটরসাইকেল শোভাযাত্রা।

মির্জাপুরে পার্টির প্রচার বাড়াতে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। 

শুক্রবার (১৯ জুন) সকাল সাড়ে নয়টায় মির্জাপুর বাইপাস এলাকা থেকে একটি মোটর সাইকেল শোভাযাত্রা শুরু হয়ে মির্জাপুর পৌরসদর, গোড়াই,আজগানা, বাশতৈল ও তরফপুর ইউনিয়ন প্রদক্ষিণ করে।

মির্জাপুর উপজেলা এনসিপি আহবায়ক মোঃ আকাশ বাবু উজ্জ্বল ও সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ লিটন হোসেনের নেতৃত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনসিপির টাঙ্গাইল জেলা যুগ্মআহবায়ক মোঃ মজনু মিয়া, সাঙগঠনিক সম্পাদক এস.এম.নাজমুল হুদা তালুকদার। 

উপস্থিত ছিলেন , জোবায়েদ ইসলাম নিঝুম, তামিম সউদ, আশরাফুল ইসলাম,স্মৃতি দাস ও আনোয়ারুল ইসলাম জুয়েল। মির্জাপুর উপজেলা এনসিপি সদস্য সচিব অ্যাডভোকেট মো. লিটন হোসেন জানান, এনসিপি আগামী ২৬ জুন উপজেলার অন্যান্য ইউনিয়ন গুলোতেও মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good