২৪ মার্চ ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
রাজনীতি / সারাদেশ

মির্জাপুরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

০৪ জানুয়ারী, ২০২৬

হারুন অর রশিদ,
স্টাফ রির্পোটার

ছবি: মির্জাপুর (টাঙ্গাইল): মির্জাপুুরে বিএনপির দোয়ার মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল করেছে মির্জাপুর উপজেলা ও পৌর বিএনপি। রোববার বিকেল সাড়ে চারটায় মির্জাপুর এসকে পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ইডোর মাঠে এই দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
 

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফের সভাপতিত্বে পৌর সাধারণ সম্পাদক এসএম মহসীনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি এবং বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী।

প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, পৌর বিএনপির সভাপকি হযরত আলী মিঞা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার সালাহ উদ্দিন আরিফ।

উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল কাদের শিকদার, লন্ডন প্রবাসি সাবেক ভিপি আজম মৃধা প্রমুখ।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন উপজেলা বিএনপির গণ শিক্ষা বিষয়ক সম্পাদক হাফেজ আরিপুল ইসলাম। আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন,‘ খালেদা জিয়া শুধু বিএনপির খালেদা জিয়া নয় তিনি বাংলাদেশের সম্পদ। 

তিনি আরও বলেন বিএনপি এমন রাজনীতি করে না যে রাজনীতির কারণে পালিয়ে যেতে হয়।” দোয়ার মাহফিলে বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক মানুষ অংশ গ্রহণ করেন।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good