২৭ নভেম্বর, ২০২৫
হারুন অর রশিদ,
ছবি: মির্জাপুর (টাঙ্গাইল): উপজেলা পরিকল্পনা কর্মকর্তার মাধ্যমে পরিকল্পনা অধিদপ্তরের ডিজি স্মারকলিপি প্রদান
পরিবার পরিকল্পনা অধিদপ্তর নন ক্যাডার কর্মচারী নিয়োগ বিধিমালা বাস্তবায়নের দাবিতে মির্জাপুরে কর্মরত পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পকিল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারিগণ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালককে স্মারকলিপি দিয়েছেন। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুদেব কর্মকার এর মাধ্যমে এই স্মারকলিপি দেয়া হয়। বৃহস্পতিবার সকাল দশটায় পরিদর্শিকা মুর্শেদা আক্তার, পরিদর্শক মাহমুদুল হাসান, রাকিবুল ইসলাম, সহকারি জয়নব আক্তার, রুবি আক্তার নেতৃত্বে স্মারক লিপি প্রদান কার হয়। এসময় পরিবার কল্যাণ পরিদর্শিকাবৃন্দ, পরিবার পরিকল্পনা পরিদর্শকবৃন্দ ও সহকারিগণ উপস্থিত ছিলেন। স্মারক লিপিতে তাদের ন্যায্য দাবি না মানা হলে রিপোর্ট প্রদান বন্ধসহ ডিসেম্বর মাসে তাদের সেবা বন্ধ করা হবে বলা হয়।
Good news
Good