১৪ জানুয়ারী, ২০২৬
হারুন অর রশিদ,
ছবি: মির্জাপুর (টাঙ্গাইল): মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান
মির্জাপুরে শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান সম্পন্ন
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা।
টাঙ্গাইলের মির্জাপুরে শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান ২০২৬ কলেজের খেলার মাঠে সম্পন্ন হয়েছে। ৪১টি ইভেন্টে দুইশতাধিক ছাত্র-ছাত্রী ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করেন।
বুধবার (১৪জানুয়ারি) বেলা এগারটায় সহকারি অধ্যাপক জামিল হোসেনের সভাপতিত্বে ও পারভেজ সাজ্জাদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজে অধ্যক্ষ অধ্যাপক ওসমান গণি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারি অধ্যাপক মুহাম্মদ ছানোয়ার হোসেন, সাইফুল ইসলাম, আব্দুল মালেক সিকদার প্রমুখ।
উপস্থিত ছিলেন, সহকারি অধ্যাপক জাকির হোনেন , নুরুল ইসলাম মিয়া, প্রভাষক তারেক রহমান, উত্তম কুমার সাহা, শাহরিয়ার রণিসহ কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ। পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।