২৪ মার্চ ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
রাজনীতি

মির্জাপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২০ অগাস্ট, ২০২৫

হারুন অর রশিদ,
স্টাফ রির্পোটার

ছবি: মির্জাপুর (টাঙ্গাইল): মির্জাপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

টাঙ্গাইলের মির্জাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পঁইতাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মির্জাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল বৃক্ষরোপণ, পৌরসদরে ডাস্টবিন স্থাপন ও বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী।
দুপুরে দলীয় কার্যালয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও সদস্যসচিব ওয়াজেদ মৃধার পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, সাংগঠনিক সম্পাদক ডিএম শফিকুল ইসলাম ফরিদ, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক এসএম মহসীনসহ আরও অনেকে।

আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, “বিএনপি করে কেউ বিএনপি’র বিরুদ্ধে কথা বলবেন না। যাদের কর্মকাণ্ড দলের বিপক্ষে যাবে, আগামীতে তাদের তালিকা করা হবে।”
তিনি আরও বলেন, “দলকে ছোট করে নিজে বড় হওয়া যাবে না। দলকে বড় করলে নিজেও বড় হতে পারবেন।”
তিনি সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান।

Related Article