১৯ মার্চ, ২০২৬
ছবি: ঈদ উপহার বিতরণ কর্মসূচি উদ্ধোধন।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৫০টি অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে স্বপ্নময় মানবিক ফাউন্ডেশন। মানবিক এই কার্যক্রমটি মিরসরাই এলাকায় সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন স্বপ্নময় মানবিক ফাউন্ডেশনের সভাপতি শাহাদাত হোসেন, সম্মানিত উপদেষ্টা হাসান সাহেব, অর্থ সম্পাদক মো: শেখ ফরিদ সহ সংগঠনের অন্যান্য সদস্য ও নেতৃবৃন্দ।
সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং ফাউন্ডেশনের সকল সদস্য ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা জানান।
এসময় অর্থ সম্পাদক মো: শেখ ফরিদ বলেন,
অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই স্বপ্নময় মানবিক ফাউন্ডেশনের অঙ্গীকার। যারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। অতীতের ন্যায় ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
স্থানীয়রা জানান, স্বপ্নময় মানবিক ফাউন্ডেশন নিয়মিত বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে, যা এলাকায় ইতিবাচক প্রভাব ফেলছে।
Good news
Good