১৪ মে ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

নাগরপুর গয়হাটায় অবৈধ বালু পরিবহনে অভিযান, ১০ হাজার টাকা জরিমানা

১২ মে, ২০২৬

ডা.এম.এ.মান্নান,
সিনিয়র স্টাফ রিপোর্টার

ছবি: অভিযান


টাঙ্গাইলের নাগরপুর উপজেলার গয়হাটা ইউনিয়নের দেওয়াকুটি মৌজায় অবৈধ বালু পরিবহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।মঙ্গলবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান এবং একটি ট্রাফি ট্রাক জব্দ করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাসুদ রানা (পিতা- মো. শওকত), সাং-পাকুটিয়া, অবৈধভাবে বালু পরিবহন করার সময় হাতে-নাতে আটক হন। পরে সড়ক পরিবহণ আইন, ২০১৮ এর ৪ ও ৬৬ ধারায় তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ঘটনাস্থল থেকে বালুবাহী একটি ট্রাফি ট্রাক জব্দ করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, সড়ক ও পরিবেশ আইন অমান্য করে অবৈধভাবে বালু পরিবহনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় সচেতন মহল এ ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করে অবৈধ বালু উত্তোলন ও পরিবহন বন্ধে প্রশাসনের আরও কঠোর পদক্ষেপ কামনা করেছেন।তৃত্বে এ অভিযান পরিচালিত হয়। আরও কঠোর পদক্ষেপ কামনা করেছেন।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good