২৯ নভেম্বর ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
শিক্ষা

নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

২৮ নভেম্বর, ২০২৬

মোঃ সোহেল রানা,
ভ্রাম্যমাণ প্রতিনিধি

ছবি: নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

 মোঃ সোহেল রানা ভ্রাম্যমাণ প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে অত্যন্ত উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদের উদ্যোগে বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২৮ নভেম্বর) সকাল দশটা হতে দুপুর বারোটা পর্যন্ত নাগরপুর সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে উক্ত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সংগঠনের অন্তর্ভুক্ত উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করে।

বৃত্তি পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদের সভাপতি, নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এবং সূর্য শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গোলাম মোস্তফা গোলাম।

এসময় আরও দায়িত্ব পালন করেন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আরিফিনা আক্তার মিতালি, বৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির আহ্বায়ক শরিফুল মোল্লা মানিক, সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. আজিম মিয়া সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

পরীক্ষা আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশ, শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার উদ্যোগকে স্বাগত জানান সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ ধরনের বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী ও উৎসাহী করে তুলবে এবং ভবিষ্যতে মেধাবী শিক্ষার্থী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Related Article
comment
ANISUR
12-Mar-25 | 07:03

2466049