২৩ অক্টোবর, ২০২৬
ডা.এম.এ.মান্নান,
ছবি: ফটো কাড
টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে আজ শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) বিকেল সাড়ে ৩টায় নাগরপুর উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে বার্ষিক যুব সম্মেলন অনুষ্ঠিত হবে।ইনশাআল্লাহ।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো. বোরহানুল ইসলাম। প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ডা. একেএম আব্দুল হামিদ।
সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন নাগরপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও সহবতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মো. রফিকুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাগরপুর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুল সালাম।
এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন টাঙ্গাইল জেলা যুব বিভাগের সেক্রেটারি মো. সুরুজ্জামান। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেবেন জেলা যুব বিভাগের সাংগঠনিক সম্পাদক মো. শাহিন মিয়া।
নাগরপুর উপজেলা যুব বিভাগের সভাপতি ডা. এম. এ. মান্নানের সভাপতিত্বে এবং সেক্রেটারি কাজী আদনান রুসেলের পরিচালনায় সম্মেলনটি অনুষ্ঠিত হবে।
সম্মেলনে যুব বিভাগের সাংগঠনিক কার্যক্রম, দায়িত্বশীলদের ভূমিকা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। এতে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির বিভিন্ন পর্যায়ের যুব নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন।
সম্মেলন সফল করতে আয়োজকদের পক্ষ থেকে সংশ্লিষ্ট নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।