২৪ মার্চ ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

নাগরপুরে বাসচাপায় স্কুলছাত্রী নিহত, বাসে অগ্নিসংযোগ, চালক আটক

১৬ অক্টোবর, ২০২৫

ডা.এম.এ.মান্নান,
সিনিয়র স্টাফ রিপোর্টার

ছবি: বাসে অগ্নিসংযোগ

 

টাঙ্গাইলের নাগরপুরে বাসচাপায় নওরীন আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার পাকুটিয়া ইউনিয়নের খানপাড়া এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে। নিহত নওরীন উপজেলার পাকুটিয়া ইউনিয়নের পাঁচতারাইল গ্রামের সোহেল মিয়ার মেয়ে। সে পাকুটিয়া বৃন্দাবন চন্দ্র রাধা গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা নাগরপুরগামী এসবি লিং পরিবহনের একটি বাস পাকুটিয়া খানপাড়া এলাকায় পৌঁছালে স্কুল ছাত্রী নওরীনকে পিছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় । এ সময় ক্ষুব্ধ জনতা ঘাতক বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এসময় বিক্ষুদ্ধ জনতারা স্কুল ছাত্রীর মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল করে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকা শোকের ছায়া নেমে পড়ে। বিক্ষোভকারিরা এঘটনার সুষ্ঠ বিচারের পাশাপাশি ফিটনেস বিহীন এসবিলিং পরিবহন বন্ধের দাবি জানান।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, ঘাতক বাসের চালককে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good