০৬ ফেব্রুয়ারী ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
বিনোদন

নাগরপুরে বিজয় দিবস উপলক্ষে ঘৌড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৬ ডিসেম্বর, ২০২৫

ডা.এম.এ.মান্নান,
সিনিয়র স্টাফ রিপোর্টার

ছবি: অনুষ্ঠান


টাঙ্গাইলের নাগরপুরে বিজয় দিবস উপলক্ষে ৮৮ তম ঘৌড় দৌড় আনন্দ উল্লাস নিয়ে  গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘৌড় দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার বিকালে উপজেলার সহবতপুর ইউনিয়নে চরডাঙ্গা ঘোড়া দৌড় ময়দানে এ  প্রতিযোগিতার আয়োজন করেন চরডাঙ্গা  যুব সমাজ ও গ্রামবাসী। মো.সোহরাব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী রবিউল আওয়াল লাভলু।


উদ্বোধন করেন সহবতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নাগরপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো.তোফায়েল আহেমদ মোল্লা।আরো  উপস্থিত ছিলেন নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক হোসেন আলী মনসুর, বিএনপির সহ-সভাপতি নিয়মতলী সুইট, যুগ্ম-সাধারণ সম্পাদক মো.ফারুক আহমেদ খান, সাংগঠনিক সম্পাদক মীর সোহেল রানা,  সহ -কোষাধ্যক্ষ সম্পাদক মো.শহীদুল রহমান শহিদ,সহকারী  ভূমি কর্মকর্তা সোলায়মান হোসেন,  সাবেক জিএস নুরুজ্জামান রানা প্রমূখ।


 অনুষ্ঠান বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দরা। এ সময় হাজার হাজার নারী-পুরুষ উৎসব মূখর পরিবেশে এ ঘৌর দৌড় উপভোগ করেন।

Related Article