১১ ফেব্রুয়ারী ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

নাগরপুরে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১০ ফেব্রুয়ারী, ২০২৬

ডা.এম.এ.মান্নান,
সিনিয়র স্টাফ রিপোর্টার

ছবি: ধানের শীষের জনসভা


গনতন্ত্র পুনরুদ্ধার ও আধুনিক নাগরপুর-দেলদুয়ার গঠনে ধানের শীষ প্রতিকে ভোট চাইলেন টাঙ্গাইল-৬(নাগরপুর-দেলদুয়ার) আসনের বিএনপির দলীয় প্রার্থি সাবেক ছাত্র নেতা রবিউল আওয়াল লাভলু। গতকাল সোমবার বিকালে নাগরপুর সরকারি কলেজ মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত এক বিশাল নিবার্চনী জনসভায় তিনি ভোটারদের কাছে এ আহবান জানান। তিনি বলেন, আপনারা যদি আমাকে নিবার্চিত করেন তাহলে আমি আমার নিবার্চনি এলাকায় দুর্নীতিবাজ,চাদাবাজ ও সন্ত্রাস মুক্ত করবো। আমি অন্যায় করিনা অন্যায়কে প্রশ্রয়ও দেবনা। তিনি আরও বলেন আগামী ১২ ই ফেব্রুয়ারীর  নিবার্চন অত্যন্ত গুরুত্বপূর্ন নিবার্চন কাজেই ধানের শীষে ভোট দিয়ে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।

নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিয়োদ্ধা এম এ ছালামের সভাপতিত্বে ও  সাধারন-সম্পাদক মোঃ হাবিবুর রহমান হবির সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহাম্মদ আলী রানা ও এম ফিরোজ সিদ্দিকী,উপজেলা বিএনপির সদস্য দিপালী চক্রবর্তী ,মনোয়রা মকুল, শরিফ উদ্দিন আরজু,এ্যাড.ইকবাল হোসেন খান,মোঃ আতিকুর রহমান আতিক,সাংগঠনিক রফিজ উদ্দিন,যুগ্ম সাধারন সম্পাদক ফারুক আহাম্মেদ খান,প্রচার-সম্পাদক মোঃ নজরুল ইসলাম,সহ প্রচার-সম্পাদক আরিফুল ইসলাম নবা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাজাহান সাজু,কৃষকদলের সাধারন-সম্পাদক মোঃ জাহিদ হাসান,ছাত্রদলের আহবায়ক মীর খালেক মাহবুব রাসেল প্রমূখ।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good