০৩ মে, ২০২৬
ডা.এম.এ.মান্নান,
ছবি: প্রতিকী ছবি
টাঙ্গাইলের নাগরপুর উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি হাফেজ আজিম উদ্দিন এবং নাগরপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মো. জাকির হোসেনের সম্মানিত মাতার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নাগরপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. রফিকুল ইসলাম এবং সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম।
শনিবার আনুমানিক ভোর ৪টায় ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যুকালে তার বয়স ছিল ৭০। তিনি পুত্র-কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমার জানাজা নামাজ টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার বাবনা পাড়া(বেপারি পাড়া) গ্রামের বাবনাপাড়া এমসিসি দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। পরে তাকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়।জানাযা নামাযে জমায়াত মনোনীত টাঙ্গাইল ৬ আসনের সাবেক এমপি প্রার্থী ডা.একেএম আব্দুল হামিদনহ বিএনপি ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেত্ববৃন্দ ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।
এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে মহান আল্লাহর দরবারে তাঁর আত্মার শান্তি কামনা করেন
Good news
Good