০১ নভেম্বর, ২০২৬
মোঃ সোহেল রানা,
ছবি: নাগরপুরে কোদালিয়া কেন্দ্রীয় জামে মসজিদের শুভ উদ্বোধন
নাগরপুরে কোদালিয়া কেন্দ্রীয় জামে মসজিদের শুভ উদ্বোধন
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাদ্রা ইউনিয়নের কোদালিয়া গ্রামে কোদালিয়া কেন্দ্রীয় জামে মসজিদের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) যথাযথ ধর্মীয় মর্যাদায় মসজিদটির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উদ্বোধন শেষে কোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
ভাদ্রা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আরশেদ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাসান মাহমুদ চঞ্চলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহম্মেদ আলী রানা, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খান, প্রবাসী কল্যাণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, নাগরপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক নাজমুল হক স্বাধীন, উপজেলা শ্রমিকদলের সভাপতি আরিফুল ইসলাম নবা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক জাহিদ হাসান জাহিদ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহমুদ রাসেল প্রমুখ।
এসময় স্থানীয়, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
নতুন এই মসজিদের উদ্বোধনকে কেন্দ্র করে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
ধন্যবাদ 🌸💚
Good news