০৩ মে ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
শিক্ষা

নাগরপুরে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি পদে মনোনয়ন সংগ্রহ করেছেন মো. মাহফুজুর রহমান

০২ মে, ২০২৬

ডা.এম.এ.মান্নান,
সিনিয়র স্টাফ রিপোর্টার

ছবি: সভাপতি পদপ্রার্থী মনোনয়ন সংগ্রহের সময়

আসন্ন টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদপ্রার্থী হিসেবে কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহফুজুর রহমান (বানিজ) শুক্রবার (০১ মে ২০২৬) সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এ সময় তিনি নিজ প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও সমর্থক শিক্ষকদের সঙ্গে নিয়ে নাগরপুর বাজারে অবস্থিত সমিতির কার্যালয়ে উপস্থিত হয়ে নির্বাচন পরিচালনা কমিটির নিকট থেকে মনোনয়ন গ্রহণ করেন।

মনোনয়ন সংগ্রহ শেষে সভাপতি পদপ্রার্থী মো. মাহফুজুর রহমান (বানিজ) বলেন, শিক্ষক সমাজের সার্বিক কল্যাণ, পেশাগত মর্যাদা বৃদ্ধি এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করাই তাঁর মূল লক্ষ্য। তিনি এ লক্ষ্যে সকল শিক্ষকের সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, “মাহফুজুর রহমান স্যার একজন অভিজ্ঞ ও সৎ শিক্ষাবিদ। তিনি নির্বাচিত হলে শিক্ষক সমাজ উপকৃত হবে বলে আমরা আশা করি।

মাধ্যমিক শিক্ষক সমিতি নির্বাচনের পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ কোহিনুর মিয়া জানান, প্রথম দিনে মনোনয়ন পত্র নিয়েছেন সভাপতি ০১ জন, সহ-সভাপতি ০৩ জন, সাধারণ সম্পাদক পদে ০৪ জন, এ পযন্ত মনোনয়ন পত্র ক্রয় করেন। অন্যান্য পদে কোন মনোনয়নপত্র বিক্রি হয়নি।

উল্লেখ্য, আগামী ২১ মে (বৃহস্পতিবার) নাগরপুর মহিলা কলেজে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে উপজেলার ৪৮৫ জন কর্মরত এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

Related Article
comment
ANISUR
12-Mar-25 | 07:03

2466049